এবার এসএমই মার্কেটে চালু হচ্ছে ব্লকে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

সেকেন্ডারি মার্কেটের পর এবার এসএমই প্ল্যাটফর্মেও ব্লকে লেনদেন চালু করছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সিদ্ধান্ত

2023-05-16T21:38:59+00:00
2023-05-16T21:38:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার এসএমই মার্কেটে চালু হচ্ছে ব্লকে লেনদেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৯:৩৮ পিএম   (ভিজিট : ১৫৮)
X

সেকেন্ডারি মার্কেটের পর এবার এসএমই প্ল্যাটফর্মেও ব্লকে লেনদেন চালু করছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার (২১ মে) থেকে এসএমই প্ল্যাটফর্মে বিনিয়োগকারীরা ব্লকে লেনদেন করতে পারবে।

মঙ্গলবার (১৬ মে) ডিএসইর এসএমই মার্কেটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিএসই ডিএসই এসএমই প্ল্যাটফর্মে ব্লক মার্কেট লেনদেন সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা কার্যকর হবে আগামী ২১ মে থেকে। এর ফলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পর ডিএসই ও ব্লকে লেনদেন চালু করছে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ডিএসইর সংশ্লিষ্ট বিভাগের একাধিক কর্মকর্তা। তারা নাম না প্রকাশের শর্তে বলেন, স্টেকহোল্ডার এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় এসএমই প্ল্যাটফর্মেও ব্লকে লেনদেন চালু করেছি।

তারা বলেন, বিএসইসির নিয়ম অনুযায়ী পুঁজিবাজারের ব্লকে লেনদেনের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ লাখ টাকার বেশি যে কোনো শেয়ার হাতবদল করতে হয়। এখানেও সেই নিয়ম বলবত থাকবে। এছাড়াও এসএমই মার্কেটের কোম্পানিগুলোর শেয়ার দর ওঠা-নামা করার সীমা বা সার্কিট ব্রেকার হবে ১০ শতাংশ।

ব্লক মার্কেট কী

বড় পরিমাণে শেয়ার কেনা-বেচার প্রস্তাবকে ব্লক ট্রেড বলা হয়। ব্লক ট্রেডে সাধারণত দুটি পার্টির মধ্যে নির্ধারিত দামে বড় সংখ্যার ইকুইটি লেনদেন হয়ে থাকে। অনেক সময়ে এই লেনদেন বাজারের বাইরে হয়ে থাকে। যাতে মূল মার্কেটে এই শেয়ারের দামের উপরে খুব একটা প্রভাব না পড়ে।

উল্লেখ্য, ডিএসইর এসএমই প্ল্যাটফর্মে বর্তমানে ১৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। স্বল্প মূলধনী কোম্পানিদের নিয়ে গঠিত এই প্ল্যাটফর্মে মঙ্গলবার মোট ৪ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩ কোটি ৯৪ লাখ ২৭ হাজার টাকার শেয়ার।


বাবু/মম





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy