বিএনপি নির্বাচনে না আসতে ষড়যন্ত্র শুরু করেছে : তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বলেছেন আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে

2023-05-16T23:41:33+00:00
2023-05-16T23:41:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি নির্বাচনে না আসতে ষড়যন্ত্র শুরু করেছে : তোফায়েল আহমেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ১১:৪১ পিএম   (ভিজিট : ১৩৮)
X

সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বলেছেন আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে আছে। কিন্তু আমি বলতে চাই, ওরাই ভয় পেয়ে নির্বাচনে না আসার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন নির্বাচন হবেই, কোনো ষড়যন্ত্রই নির্বাচনকে ঠেকাতে পারবে না।

তিনি বলেন, বিএনপির একটাই কাজ ওরা মাইক পেয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেলে তারা শুধু আওয়ামী লীগকে গালাগাল করে। কিন্তু ওরা দেখে না, আওয়ামী লীগের শাসনামলে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বের কাছে বাংলাদেশ কতটা সুনাম অর্জন করেছে। বিএনপি আগেও ষড়যন্ত্র করেছে, আবারও করবে। সুতরাং সবাইকে সতর্ক হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে ভোলায় তার বাসভবন হলরুমে ভোলা সদর পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তাহলে কোনো শক্তি নেই আওয়ামী লীগের শাসন বিনষ্ট করতে পারে।

অনুষ্ঠানে ভোলা সদর পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী শাহ নেওয়াজ পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ডাক্তার তাসলিমা আহমেদ মুন্নী, ভোলা পৌর মেয়র মো. মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি দোস্ত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইউনুস ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফেরদৌস আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।


বাবু/মম






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy