রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আসার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজনৈতিক দলগুলোকে সমঝোতার মাধ্যমে নির্বাচনে আসার অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বুধবার সকালে পাবনায় ডায়াবেটিক সমিতি পরিদর্শন

2023-05-17T18:26:30+00:00
2023-05-17T18:26:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আসার আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ৬:২৬ পিএম   (ভিজিট : ১৪৬)
X

রাজনৈতিক দলগুলোকে সমঝোতার মাধ্যমে নির্বাচনে আসার অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বুধবার সকালে পাবনায় ডায়াবেটিক সমিতি পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি এ অনুরোধ জানান।

রাষ্ট্রপতি সহিংসতার পথ পরিহার করে আলোচনার মাধ্যমে নির্বাচনের পথে ফিরে আসতে বিবদমান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, এক সময় বাংলাদেশে অনির্বাচিত সরকারের প্রয়োজন ছিল। বর্তমানে অনির্বাচিত সরকারের অধীনে কোনো রকম নির্বাচন হওয়ার সুযোগ নেই। আইন অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাআল্লাহ।

রাষ্ট্রপ্রধান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব ষড়যন্ত্র ও নৈরাজ্যকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার অনুরোধ করেন।

তিনি বলেন, জনগণই ক্ষমতার উৎস। বাংলাদেশ যেভাবে অগ্রসর হচ্ছে, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সব অপশক্তিকে প্রতিহত করবেন এবং তাদের মাথা উঁচু করার কোনো সুযোগ দেবেন না।

দেশবাসীর উদ্দেশে রাষ্ট্রপ্রধান বলেন, গণতন্ত্র যাতে তমসাচ্ছন্ন না হয়। কোনো অশুভ শক্তি যেন এখানে ভর করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন।

মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ উন্নয়নের শিখরে আজ। এ সরকার বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করেছে। বিশ্বের বুকে বাংলাদেশ গর্বে উঁচু করে দাঁড়িয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে চলমান গণতান্ত্রিক উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। খবর: বাসস




  বিষয়:   রাজনৈতিক  নির্বাচন  রাষ্ট্রপতির 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy