সপ্তাহজুড়ে সারাদেশে বৃষ্টির আভাস

বুলেটিন ডেস্ক

জাতীয়

বঙ্গোপসাগরে সম্প্রতি সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার বিদায়ের পর স্বাভাবিক হয়ে উঠেছে আবহাওয়া। মোখার ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলাদেশের আকাশ থেকে

2023-05-18T08:58:40+00:00
2023-05-18T08:58:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সপ্তাহজুড়ে সারাদেশে বৃষ্টির আভাস
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৮:৫৮ এএম   (ভিজিট : ১৬৪)
X

বঙ্গোপসাগরে সম্প্রতি সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার বিদায়ের পর স্বাভাবিক হয়ে উঠেছে আবহাওয়া। মোখার ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলাদেশের আকাশ থেকে সব মেঘমালা ধাবিত হয়েছিল বঙ্গোপসাগরে। অস্বাভাবিক হয়ে পড়ে প্রকৃতি-আবহাওয়া। সরাসরি সূর্য কিরণের কারণে তাপমাত্রা বেড়েছিল। সেই সময় বাতাসের গতিপথও কিছুটা বদলে যায়, ফলে বৃষ্টির পরিমাণ হ্রাস পায়।

তবে ঘূর্ণিঝড়ের পরে বঙ্গোপসাগর হতে দেশের আকাশে ভেসে আসা সজল মেঘমালার আধিক্য বৃদ্ধি পাচ্ছে। আসছে বৃষ্টি বলয়। এখন বাড়ছে বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও প্রবল বজ্রপাত প্রবণতা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সপ্তাহ জুড়ে হতে পারে বৃষ্টিপাত। গতকাল দেশের ৪০টি অঞ্চলে কমবেশি বৃষ্টিপাত-বজ্রপাত, ঝড় হয়েছে। আগামী সাত দিন সারা দেশে বিচ্ছিন্নভাবে বজ্র ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

গতকাল বুধবার সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। সকাল সাড়ে ৯টার দিকে চারদিক অন্ধকার হয়ে আসে। ঘন কালো মেঘে ছেয়ে যায় আকাশ। শুরু হয় ঝোড়ো হাওয়া। এর সঙ্গী হয়ে আসে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল রাজধানীতে ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ বৃষ্টি চলতি মে মাসের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ। 

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সপ্তাহ জুড়েই সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে ১৮ থেকে ২৩ মে পর্যন্ত। বৃষ্টি চলাকালীন সময়ে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের কিছু এলাকায় তীব্র কালবৈশাখী হতে পারে ও কিছু স্থানে ছোটখাটো টর্নেডো হওয়ার সম্ভাবনা থেকে যায়। 

এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সন্দ্বীপে। এ সময়ে শুধু ঈশ্বরদীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। গতকাল দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

বাবু/জেএম 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy