আরও ২ দিনের কর্মসূচি দিলো বিএনপি

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি আদায়ে আরও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে

2023-05-18T12:52:39+00:00
2023-05-18T12:52:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আরও ২ দিনের কর্মসূচি দিলো বিএনপি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ১২:৫২ পিএম   (ভিজিট : ২২৪)
X


সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি আদায়ে আরও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের আজ্ঞাবহ পুলিশি হয়রানি, গ্রেপ্তার, গায়েবি মামলা, বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি বাস্তবায়নে ঢাকা ছাড়া দেশব্যাপী সব মহানগরে বিএনপির উদ্যোগে ২৩ ও ২৮ মে পদযাত্রা হবে।

২০১৪ ও ২০১৮ এর মতো ভোট চুরি করে ক্ষমতায় যাওয়া এবার আর হচ্ছে না উল্লেখ করে রিজভী বলেন, তাই আবোল-তাবোল বলছেন সরকার প্রধান। কোনো কূটকৌশল আর কাজে আসছে না। বর্তমান সরকারের ক্ষমতায় টিকে থাকার দিন শেষ। তাই নতুন করে অসংলগ্ন কর্মকাণ্ড করছে। গ্রেপ্তার ও গায়েবি মামলায় মেতে উঠেছে।

দেশী-বিদেশি অঙ্গনে সবাই জেনে গেছে ক্ষমতাসীনরা আবারও একতরফা নির্বাচনের দিকে পা বাড়াচ্ছে বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে খেই হারিয়েছে সরকার। তাদের কাছে এখন আর ভোটাধিকার ও নির্বাচন নিরাপদ নয়।

সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস প্রমুখ।

-বাবু/এ.এস





  বিষয়:   বিএনপি  কর্মসূচি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy