মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যেসব খাবার খাবেন

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

প্রতিদিনের জীবনযাত্রায় আমাদের অনেক কিছুই মোকাবিলা করতে হয়। মানসিক চাপ, অবসাদ, উদ্বেগ আর উৎকণ্ঠা প্রতিনিয়ত আষ্টেপৃষ্ঠে জড়িত। পরিবার,

2023-05-20T09:56:08+00:00
2023-05-20T09:56:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যেসব খাবার খাবেন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ৯:৫৬ এএম   (ভিজিট : ২১৯)
X


প্রতিদিনের জীবনযাত্রায় আমাদের অনেক কিছুই মোকাবিলা করতে হয়। মানসিক চাপ, অবসাদ, উদ্বেগ আর উৎকণ্ঠা প্রতিনিয়ত আষ্টেপৃষ্ঠে জড়িত। পরিবার, সম্পর্ক,কর্মক্ষেত্র এসব কিছু নিয়ে আমরা অনেক সময় এতটাই বিষাদগ্রস্ত হয়ে পড়ি, যা আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলে। মানসিক স্বাস্থ্যের দিক থেকে নিজেকে ভালো রাখতে হলে একটু বাড়তি নজর রাখতেই হবে এদিকে। কেননা মনকে যে সবসময় সতেজ রাখতে হবে। এক্ষেত্রে এমন কিছু খাবারও রয়েছে যা আপনার মনের ভেতরকে দিবে দারুণ এক অনুভব।

কমলালেবু

কমলালেবুর রসে রয়েছে ভিটামিন সি। এ ছাড়াও এই ফলে রয়েছে এমন কিছু যৌগ, যা আপনার উদ্বেগ নিয়ন্ত্রণ করে দিবে প্রশান্তির ছোঁয়া। খাবার তালিকায় কমলালেবু রাখতে পারেন প্রতিদিন। নতুন এক উদ্যমী শক্তি পাবেন মনের ভেতর থেকে। তাই জলখাবার খাওয়ার অন্তত পক্ষে আধঘণ্টা পর একটি করে কমলালেবু খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।
 
কলা

নিজেকে শারীরিক ও মানসিকভাবে ভালো রাখতে হলে কলার কোনো বিকল্প নেই। প্রতিদিন কলা খাওয়া আপনাকে মানসিকভাবে অনেক বেশি দৃঢ় করে তুলবে। উদ্বেগ বেড়ে গেলে তা হৃদ্‌স্পন্দনকেও প্রভাবিত করে। হৃদস্পন্দনকে স্বাভাবিক ছন্দে রাখতে সাহায্য করে ম্যাগনেশিয়াম। আর এই যৌগটির প্রাকৃতিক উৎস হলো কলা। তবে শুধু উদ্বেগ নয়, হঠাৎ বিগড়ে যাওয়া মেজাজ ভালো করতেও কলার জুড়ি মেলা ভার।

মিষ্টি আলু

নিয়মিত মিষ্টি আলু দিয়ে তৈরি পদ খেলে ভিটামিন বি৬-এর ঘাটতি পূরণ হয়। মন ভালো রাখতে পারে এমন দু’টি হরমোন, সেরোটোনিন এবং ডোপামাইনের মাত্রা নিয়ন্ত্রণ করে এই ভিটামিনটি। তাই মিষ্টি আলুও আপনার সময়কে মিষ্টি করে তুলতে পারে।
 
ব্লুবেরি

অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ভিটামিন সি-তে ভরপুর ব্লুবেরি স্ট্রেস কমাতে সাহায্য করে। উদ্বেগমুক্ত হয়ে দিন শুরু করার জন্য সকালে জলখাবারের সঙ্গে রাখতেই পারেন ব্লুবেরি। তবে এই ফলের দাম যেহেতু বেশি, তাই সকলের পক্ষে তা কেনা সম্ভব না-ও হতে পারে। এর বদলে জাম খেলেও একই ফল পাবেন।
 
-বাবু/ সাদরিনা





  বিষয়:   খাবার  স্বাস্থ্য 



Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy