বিশ্ব মেট্রোলজি দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্ব মেট্রোলজি (পরিমাপ) দিবস আজ। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়ে

2023-05-20T11:29:54+00:00
2023-05-20T11:29:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্ব মেট্রোলজি দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ১১:২৯ এএম   (ভিজিট : ১৩৫)
X


বিশ্ব মেট্রোলজি (পরিমাপ) দিবস আজ। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়ে থাকে। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ,‘পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক’। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হবে।

শনিবার (২০ মে) দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা পৃথক বাণী দিয়েছেন। এছাড়া আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজার্স’ এবং ‘ইন্টারন্যাশনাল ব্যুরো অব লিগ্যাল মেট্রোলজির (বিআইএমএল)’ প্রধানরা বাণী দিয়েছেন।

এদিকে, বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

এ কর্মসূচির অংশ হিসেবে বিএসটিআইর প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক আলোচনা অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মোবাইল ফোনে ক্ষুদে বার্তা (এসএমএস) প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড লাগানো হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে আজ বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআইর প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি থাকবেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআইর প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি সায়েম সোবহান আনভীর এবং বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ নাজমুল হক। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএসটিআইর মহাপরিচালক মো. আবদুস সাত্তার।

- বাবু/এ.এস





  বিষয়:   মেট্রোলজি  দিবস 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy