১০ বিভাগের ১৮ জেলায় আজ জনসমাবেশ বিএনপির

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

চার দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে ১০ বিভাগের ১৮টি সাংগঠনিক জেলায় জনসমাবেশ করবে বিএনপি। শনিবার দুপুর আড়াইটা থেকে এই

2023-05-20T11:52:26+00:00
2023-05-20T11:52:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১০ বিভাগের ১৮ জেলায় আজ জনসমাবেশ বিএনপির
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ১১:৫২ এএম   (ভিজিট : ১৪৯)
X


চার দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে ১০ বিভাগের ১৮টি সাংগঠনিক জেলায় জনসমাবেশ করবে বিএনপি। শনিবার দুপুর আড়াইটা থেকে এই কর্মসূচি পালন করবে দলটি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সদস্য শায়রুল কবির খান।

ঢাকা মহানগর দক্ষিণের জনসমাবেশ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জনসমাবেশ মতিঝিল পীরজঙ্গী মাজারের সামনে বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে।

এছাড়া অন্য বিভাগের জেলায় থাকবেন :
রংপুর বিভাগের লালমনিরহাট জেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বরিশাল বিভাগের বরিশাল মহানগর ও উত্তর-দক্ষিণে বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহাজাহান ওমর বীর উত্তম ও রংপুর বিভাগের দিনাজপুর জেলায় বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বরিশাল বিভাগের পটুয়াখালীতে বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও সিলেট বিভাগের মৌলভীবাজারে বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও রাজশাহী বিভাগের পাবনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ও কুমিল্লা বিভাগের চাঁদপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী উপস্থিতি থাকবেন।

ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও জামালপুর জেলায় দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং রংপুর বিভাগের নীলফামারীতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

- বাবু/এ.এস





  বিষয়:   জনসমাবেশ  বিএনপি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy