ডিএমপির গুলশান বিভাগের নতুন ডিসি শহিদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে মো. শহিদুল্লাহকে। গত শনিবার

2023-05-20T18:51:33+00:00
2023-05-20T18:51:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিএমপির গুলশান বিভাগের নতুন ডিসি শহিদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ৬:৫১ পিএম   (ভিজিট : ২৭৬৮)
X

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে মো. শহিদুল্লাহকে। গত শনিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ পদায়ন করা হয়।

এর আগে তিনি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন। মো. শহিদুল্লাহ তেজগাঁও বিভাগ ও কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমেরও ডিসি ছিলেন।

শেরপুরে জন্মগ্রহণকারী ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই মেধাবী কর্মকর্তা রাজশাহী জেলায় অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সঙ্গে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি ডিবি (দক্ষিণ), এডিশনাল এসপি হিসেবে চট্টগ্রাম ও বান্দরবান এবং এসি ও এডিসি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালন করেন।





  বিষয়:   ডিএমপি  গুলশান  ডিসি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy