পুরান ঢাকার উন্নয়নে পুরোনো মানুষ প্রয়োজন : সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পুরান ঢাকার সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উন্নয়নে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কমিটিতে পুরোনো মানুষ প্রয়োজন বলে মন্তব্য করেছেন

2023-05-20T23:23:10+00:00
2023-05-20T23:23:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুরান ঢাকার উন্নয়নে পুরোনো মানুষ প্রয়োজন : সাঈদ খোকন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ১১:২৩ পিএম   (ভিজিট : ১২৬)
X

পুরান ঢাকার সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উন্নয়নে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কমিটিতে পুরোনো মানুষ প্রয়োজন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

শনিবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় পুরান ঢাকার নারিন্দার দারুল উলূম আহসানিয়া কামিল এম এ মাদ্রাসার মশুরী খোলা দরবার শরিফ (নারিন্দা) প্রাঙ্গণে এক চক্ষু চিকিৎসা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, পুরান ঢাকার উন্নয়নের জন্য পুরোনো মানুষ প্রয়োজন। এই শহরের অগ্রগতি ও উন্নয়নের জন্য পুরোনো মানুষের সঙ্গে নতুন মানুষও থাকবে। আমাদের প্রধানমন্ত্রীও দলের যে কোনো কমিটি করার ক্ষেত্রে পুরোনো মানুষকে রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। পুরোনোদের বাদ দিয়ে সংগঠন করলে সেটা দুর্বল হবে, এতে সংগঠনের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হবে। এর মাধ্যমে দল দুর্বল হবে এবং দল দুর্বল হলে আমাদের নেত্রীর হাতও দুর্বল হবে। এভাবেই বাংলাদেশ দুর্বল হয়ে যাবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য পুরান ঢাকার মানুষ সবসময় নেত্রীর সঙ্গে ছিল। পুরান ঢাকার মানুষ আগামীতেও প্রধানমন্ত্রীর সঙ্গে আছে। এর জন্য সংগঠনের পুরোনো লোকদের সম্পৃক্ত রাখার বিষয়ে সাঈদ খোকন গুরুত্বারোপ করে বলেন, নবীন-প্রবীণের সমন্বয়ে দল আরও শক্তিশালী হওয়ার মাধ্যমে আগামী নির্বাচনে নৌকার বিজয় আসবে ইনশাআল্লাহ।

সাবেক এ মেয়র বলেন, নৌকার বিজয় হলে দেশের উন্নয়ন হবে, মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। প্রধানমন্ত্রীকে আবার বিজয়ী করতে না পারলে উন্নয়ন অগ্রগতি থেমে যাবে। দেশে অশান্তি শুরু হবে, মানুষের ভাগ্য নিয়ে আবার ছিনিমিনি খেলবে।

তিনি আরও বলেন, পুরান ঢাকার মানুষের যার যে সমস্যা হবে আমাদেরকে জানাবেন। আমরা নেত্রীর পক্ষ থেকে আপনাদের পাশে দাঁড়াব। আপনাদের পাশে নেত্রীর কর্মী হয়ে আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও আমরা থাকব।

বাবু/মম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy