ডিএনসিসির তিন প্রকৌশলীকে রদবদল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রশাসনিক স্বার্থের কথা উল্লেখ তিন প্রকৌশলীকে নিজ বিভাগ থেকে অন্য বিভাগে বদলির পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দিয়েছে ঢাকা উত্তর

2023-05-21T00:23:25+00:00
2023-05-21T00:23:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিএনসিসির তিন প্রকৌশলীকে রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ মে, ২০২৩, ১২:২৩ এএম   (ভিজিট : ১৩৮)
X

প্রশাসনিক স্বার্থের কথা উল্লেখ তিন প্রকৌশলীকে নিজ বিভাগ থেকে অন্য বিভাগে বদলির পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শনিবার (২০ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসি সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছেন।

সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান জানান, তিন প্রকৌশলীর মধ্যে ডিএনসিসির জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমকে প্রধান প্রকৌশলীর দপ্তরে বদলি করা হয়েছে।

এছাড়া সিভিল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে নিজ দায়িত্বসহ জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের অতিরিক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে রদবদল করা হয়েছে। পাশাপাশি জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের নির্বাহী প্রকৌশলী মো. নুরুজ্জামান খানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিবেশ সংক্রান্ত কার্যক্রমের ফোকাল পারসন হিসেবে বদলি করা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান।

বাবু/মম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy