রাজপথেই ফয়সালা হবে বাংলাদেশ কোন দিকে যাবে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকার ফ্যাসিস্ট, দখলবাজ ও অনির্বাচিত সরকার। তারা আবারও

2023-05-21T09:54:18+00:00
2023-05-21T09:54:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজপথেই ফয়সালা হবে বাংলাদেশ কোন দিকে যাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ মে, ২০২৩, ৯:৫৪ এএম   (ভিজিট : ১৩৪)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকার ফ্যাসিস্ট, দখলবাজ ও অনির্বাচিত সরকার। তারা আবারও ভোট চুরি করে ক্ষমতায় আসার চক্রান্ত করছে। আগামী নির্বাচন বিশ্বনেতারা ও দেশের মানুষ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। খুব সাবধান হয়ে যান, জনগনের কাছে মাফ চেয়ে নিন নইলে পালানোর পথ পাবেন না।


শনিবার (২০ মে) বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, র‌্যাব, পুলিশ ও সরকারের যত বাহিনী আছে তারাও নিজেরা বাঁচার জন্য শেখ হাসিনাকেই আবার ক্ষমতায় বসানোর চেষ্টা করছে। এসব করে লাভ হবে না। যতই গণগ্রেপ্তার ও নির্যাতন করবেন ততই বিএনপির সমাবেশগুলো সফল হবে। মানুষ গণতন্ত্রের পক্ষে রাস্তায় নেমে আসবে।


আমির খসরু মাহমুদ চৌধুরী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনাদের গতিবিধি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। আপনারা কে কি করছেন তার হিসেব নেওয়া হবে। তাই আপনারা গণতন্ত্রের স্বাধীনতার পক্ষে আসুন, বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে আসুন, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে আসুন। যদি না আসেন, তবে রাজপথেই ফয়সালা হবে বাংলাদেশ কোন দিকে যাবে।


উচ্চ আদালতের নির্দেশনা অবমাননা, গায়েবী মামলায় নির্বিচারে গনগ্রেপ্তার, মিথ্যা মামলা দিয়ে পুলিশ হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভয়াবহ লোডশেডিং ও আওয়ামী লীগের সর্বগ্রাসী লুটপাটসহ ১০ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।


সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, সমাবেশের আগের রাতে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে হয়রানি করা হয়। গ্রেপ্তার করা হয় ১৭ জন নেতাকর্মীকে।


ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু, অ্যাডভোকেট আসাদুজ্জামান, সাইফুল ইসলাম ফিরোজ, আমিরুজ্জামান খান শিমুল, সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু, আব্দুল ওহাব, মীর রবিউল ইসলাম লাভলু, সুপ্রিমকোর্ট বার আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাস, আলমগীর হোসেন আলম ও সাজেদুর রহমান পপপু প্রমুখ।


বাবু/জেএম






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy