বিএনপি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে: কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

এক দফার নামে বিএনপি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

2023-05-21T19:46:32+00:00
2023-05-21T19:46:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিএনপি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে: কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ মে, ২০২৩, ৭:৪৬ পিএম   (ভিজিট : ১৬১)
X

এক দফার নামে বিএনপি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ এসব কথা বলেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন শেখ হাসিনা সরকারকে পতনের জন্য এক দফার ঘোষণা দেন। আর গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় দলটির জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছেন “হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে”। আমরা অনেক শান্তি সমাবেশ করেছি। নেতা-কর্মীদের বলব আর শান্তি সমাবেশ নয়, তাদের প্রতিরোধ করা হবে। নির্বাচন ঠেকাতে আসলে বাংলার জনগণকে নিয়ে প্রতিরোধ করা হবে। আওয়ামী লীগের এক দফা হলো বিএনপির সাম্প্রদায়িক রাজনীতিকে কবরস্থানে পাঠানো।’

‘১৯ তারিখে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে এখনো চাঁদ বাইরে আছেন। আমি জানি না কেন এখনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? স্বরাষ্ট্রমন্ত্রী এখন রাজশাহী আছেন।’ তিনি সরেজমিন দেখে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন কাদের।

‘নেত্রীর সম্পর্কে যে কটূক্তি করেছে তার প্রতিবাদ করতে হবে সারা বাংলাদেশে। তাদের বিক্ষোভের পাশে আমরা শান্তি সমাবেশ করেছি। কোনো হানাহানি করেননি’ বলে দাবি করেন কাদের।

শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে ২৭ মে রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।




  বিষয়:   বিএনপি  শেখ হাসিনা  হুমকি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy