চীন সফরে আওয়ামী লীগের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৭ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন। চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সেদেশে যান

2023-05-22T08:45:38+00:00
2023-05-22T09:00:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চীন সফরে আওয়ামী লীগের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৮:৪৫ এএম   (ভিজিট : ১৩৬)
X

ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৭ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন। চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সেদেশে যান দলটি।


সোমবার দিবাগত রাতে চীনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তারা। চীন সফরের বিষয়টি নিশ্চিত করেছেন সফররত একাধিক সদস্য।


জানা যায়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে ১৭ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের দলটি রাতেই চীন গেছেন।


টিমের অন্য সদস্যরা হলেন- আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক সায়েম খান, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, কেন্দ্রের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সুফরা বেগম রুমি, গ্লোরিয়া সরকার ঝর্ণা, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, আজিজুস সামাদ আজাদ ডন, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য তরুণ কান্তি দাস ও এ কে ফাইজুল হক রাজু।


বাবু/জেএম






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy