প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৩:৫৪ পিএম (ভিজিট : ১১০)

X
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, উপমহাদেশে যত ভোট হয়, সেসব ভোটের চেয়ে গাজীপুরের ভোট সর্বশ্রেষ্ঠ হবে। গাজীপুরের ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২২ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ভোটে অনিয়ম হলে গাইবান্ধার চেয়েও কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে ইসি মো. আলমগীর বলেন, নির্বাচন চলাকালীন অনিয়ম পেলে ইসি অথবা রিটার্নিং কর্মকর্তা অথবা প্রিজাইডিং কর্মকর্তা তার কেন্দ্রের ভোট বন্ধ করে দিতে পারেন। আগে আইনে ইসির যে সুযোগ-সুবিধা ছিল, তা এখনও আছে।
আরপিও সংশোধনের বিষয়ে ইসি আলমগীর বলেন, ‘নির্বাচন চলাকালীন অনিয়ম পেলে ইসি অথবা রিটার্নিং কর্মকর্তা অথবা প্রিজাইডিং কর্মকর্তা তার কেন্দ্রের ভোট বন্ধ করে দিতে পারেন। আগে আইনে ইসির যে সুযোগ-সুবিধা ছিল, তা এখনো আছে। আগের সুযোগ-সুবিধার সঙ্গে আরও কিছু যুক্ত করে আমরা আরপিও সংশোধনের জন্য পাঠিয়েছিলাম। আরপিও সংশোধনের বিষয়টি এখনো আমাদের কাছে আসেনি। আমরা হাতে পেলে বিস্তারিত জানাব।’
-বাবু/এ.এস