তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) ২০২৩ এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫ মে পর্যন্ত চলবে এ

2023-05-23T13:52:50+00:00
2023-05-23T15:26:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১:৫২ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৩ ৩:২৬ পিএম  (ভিজিট : ১৯২)
X


তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) ২০২৩ এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫ মে পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।

এর আগে সোমবার (২২ মে) স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ বিকেল ৩টা ১৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রিপরিষদ সচিব, সেনা, বিমান ও ভারপ্রাপ্ত নৌ বাহিনী প্রধান, মহা পুলিশ পরিদর্শক এবং কূটনৈতিক কোরের ডীন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

বাসস

-বাবু/এ.এস





  বিষয়:   ইকোনমিক ফোরাম  প্রধানমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy