সরকারি সফরে সৌদি আরব গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি সফরে সৌদি আরব গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। কমান্ডার অব রয়াল সৌদি ল্যান্ড ফোর্সেস

2023-05-23T17:51:26+00:00
2023-05-23T17:51:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সরকারি সফরে সৌদি আরব গেলেন সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৫:৫১ পিএম   (ভিজিট : ১৪৬)
X


সরকারি সফরে সৌদি আরব গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। কমান্ডার অব রয়াল সৌদি ল্যান্ড ফোর্সেস লেফটেন্যান্ট জেনারেল ফাদ বিন আব্দুল্লাহ আল-মোতাইর এর আমন্ত্রণে মঙ্গলবার (২৩ মে) তিনি সৌদি আরব যান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সৌদি আরব সফরকালে তিনি রয়াল সৌদি ল্যান্ড ফোর্সেস কমান্ডার, রয়াল সৌদি আর্মড ফোর্সেস চিফ অব জেনারেল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাতকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

এছাড়াও জেনারেল শফিউদ্দিন আহমেদ সৌদি আরবের আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন এবং পরবর্তীতে পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ২৮ মে দেশে প্রত্যাবর্তন করবেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy