জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করা যেতে পারে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাপান সফরে গিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সেখানে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন

2023-05-24T21:13:10+00:00
2023-05-24T21:13:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করা যেতে পারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ৯:১৩ পিএম   (ভিজিট : ১৩২)
X

জাপান সফরে গিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সেখানে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ।

বুধবার (২৪ মে) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকারের জাপান সফর উপলক্ষ্যে নৈশভোজের আয়োজন করেন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। সেখানে অংশগ্রহণ করেন হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকার হিরোইউকি হসোদা। জাপান-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছরের সাফল্য সম্পর্কে স্পিকারকে অবহিত করেন রাষ্ট্রদূত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপান-বাংলাদেশ ঐতিহাসিক সম্পর্কের ভীত স্থাপন করেন। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সেই সম্পর্ক আরো দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে।

হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকার বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করা যেতে পারে।

নৈশভোজে আরও অংশ নেন সংসদ সদস্য আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার ও সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ করেন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, স্পিকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো. তারিক মাহমুদ এবং স্পিকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী।

বাবু/মম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy