বাণিজ্য সুবিধা অর্জনে সহযোগিতা করবে চীন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

পোশাক ও টেক্সটাইল খাতে পারস্পরিক বাণিজ্য সুবিধা অর্জনে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন।বুধবার(২৪ মে) উত্তরায় তৈরি পোশাক মালিকদের সংগঠন

2023-05-24T22:46:43+00:00
2023-05-24T22:46:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাণিজ্য সুবিধা অর্জনে সহযোগিতা করবে চীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ১০:৪৬ পিএম   (ভিজিট : ১২৫)
X

পোশাক ও টেক্সটাইল খাতে পারস্পরিক বাণিজ্য সুবিধা অর্জনে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন।

বুধবার(২৪ মে) উত্তরায় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ কমপ্লেক্সে চীনের টেক্সটাইল প্রস্তুতকারকদের একটি প্রতিনিধিদল বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে দেখা করেছেন। এরপর পোশাক ও টেক্সটাইল খাতে পারস্পরিক বাণিজ্য সুবিধা অর্জনে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশকে এই আশ্বাস দেয় চীনের প্রতিনিধি দল।

এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন আরঅ্যান্ডজি থার্ড আইয়ের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান। প্রতিনিধিদলে ছিলেন হুবেই জিনতিয়ান টেক্সটাইল কোং লিমিটেডের বোর্ডের চেয়ারম্যান জুয়েউ ঝাং, সাংহাই চ্যালেঞ্জেস টেক্সটাইল কোং লিমিটেডের সিনিয়র ইঞ্জিনিয়ার ইয়াং কিডং এবং রিটন আউটডোর স্পোর্টস প্রোডাক্টস (জিয়ামেন) কোং লিমিটেডের ম্যানেজার টিন্না ঝাং।

তারা তৈরি পোশাকের বর্তমান বাজার পরিস্থিতি, বৈশ্বিক প্রবণতা, চ্যালেঞ্জ, সুযোগসহ বিভিন্ন বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।

সহযোগিতার মাধ্যমে পোশাক ও বস্ত্র শিল্পে জ্ঞান ও দক্ষতা ভাগাভাগি করা নেওয়ার বিষয়টিও বৈঠকে আলোচনায় উঠে আসে।

বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করতে এবং টেক্সটাইল ও পোশাক খাতে সুযোগগুলো কাজে লাগাতে সহযোগিতা করার জন্য উভয়পক্ষ কীভাবে একসাথে কাজ করতে পারে, সে বিষয়েও তারা কথা বলেন।

বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান নন-কটন এবং উচ্চ-মূল্যের পোশাকের উৎপাদন বৃদ্ধির ওপর বাংলাদেশের গুরুত্ব প্রদানের বিষয়টি তুলে ধরেন, যেখানে চীন ম্যান-মেইড ফাইবার, ডাইস, কেমিক্যালস, টেক্সটাইল যন্ত্রপাতি এবং অন্যান্য কাঁচামালের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলাদেশকে সহায়তা করতে পারে।

বাবু/মম





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy