দেশে পৌঁছালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুলেটিন ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে তার তিন দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার দোহা থেকে ঢাকা পৌঁছেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

2023-05-25T06:47:46+00:00
2023-05-25T06:47:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেশে পৌঁছালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৬:৪৭ এএম   (ভিজিট : ১২৬)
X

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে তার তিন দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার দোহা থেকে ঢাকা পৌঁছেছেন। 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট বৃহস্পতিবার ভোর ৫টা ৫৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


প্রধানমন্ত্রীর উপ প্রেস-সচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে কাতারের স্থানীয় সময় রাত ১০টা ২৫ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।


তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে (কিউইএফ) যোগ দিতে গত ২২ মে দোহায় পৌঁছান।


শেখ হাসিনা কাতার ইকোনমিক ফোরামে যোগদান ছাড়াও সফরকালে আমিরি দিওয়ানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে সাক্ষাত, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সঙ্গে বৈঠক করেন।


এছাড়াও, কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিহ ও সৌদি অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ফয়সাল আলিব্রাহিম একসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।


শেখ হাসিনা কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন। দোহায় কাতার ফাউন্ডেশনের অধীনে পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত স্কুল আওসাজ একাডেমি পরিদর্শন করেন।


বাবু/জেএম 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy