সৌদি পৌঁছেছেন ৯৭৮৯ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন নয় হাজার ৭৮৯ জন হজযাত্রী।বুধবার (২৪ মে) মধ্যরাতে (২টা

2023-05-25T09:22:52+00:00
2023-05-25T09:22:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদি পৌঁছেছেন ৯৭৮৯ হজযাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৯:২২ এএম   (ভিজিট : ১২৬)
X

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন নয় হাজার ৭৮৯ জন হজযাত্রী।

বুধবার (২৪ মে) মধ্যরাতে (২টা ৫৯ মিনিট) হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানানো হয়েছে, সৌদিতে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৭৩২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ৬০৫৭ জন। এ সময় পর্যন্ত ভিসা পেয়েছেন ৪১ হাজার ৭১৮ জন হজযাত্রী। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি।

বাবু/জেএম 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy