ফালুর ঢেউটিন আত্মসাৎ মামলা চূড়ান্তভাবে স্থগিত করে দিলেন আপিল বিভাগ

বুলেটিন ডেস্ক

রাজনীতি

বিএনপিদলীয় সাবেক এমপি নেতা মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে হওয়া ঢেউটিন আত্মসাৎ মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৫

2023-05-25T12:00:53+00:00
2023-05-25T12:00:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফালুর ঢেউটিন আত্মসাৎ মামলা চূড়ান্তভাবে স্থগিত করে দিলেন আপিল বিভাগ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১২:০০ পিএম   (ভিজিট : ১৩৫)
X


বিএনপিদলীয় সাবেক এমপি নেতা মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে হওয়া ঢেউটিন আত্মসাৎ মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৫ মে) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আট সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল খারিজ করে দেন। এর ফলে ফালুর মামলা চূড়ান্তভাবে স্থগিত করে দিলেন আপিল বিভাগ।

সাবেক তত্ত্বাবধায়ক সকারের আমলে ২০০৭ সালের মার্চ মাসে রাজধানীর তেজগাঁও থানায় দুদক ফালুসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলা করে। মামলায় ১০০ বান্ডেল ত্রাণের ঢেউটিন আত্মসাতের অভিযোগ আনা হয়। পরবর্তীকালে ২০০৮ সালে এ মামলায় বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ এবং মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন ফালু।

২০২১ সালের জুনে বিএনপিদলীয় সাবেক এমপি মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ত্রাণের ঢেউটিন আত্মসাতের মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছিলেন আপিল বিভাগ। সেটার বিরুদ্ধেও এক রিভিউ পিটিশন করেছিল দুদক। আজ (বৃহস্পতিবার) সেই রিভিউ খারিজ করে দেয়া হয়েছে। এর ফলে এ মামলাটির বিচারিক কার্যক্রম আর নেই বলে জানিয়েছেন ফালুর আইজনীবী। অর্থাৎ এ মামলা থেকে চূড়ান্তভাবে খালাস পেয়েছেন ফালু।
 
-বাবু/সাদরিনা




  বিষয়:   মামলা  ঢেউটিন 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy