জাম এর অসাধারণ কিছু পুষ্টি ও স্বাস্থ্যগুণ

নিজস্ব প্রতিবেদক

লাইফস্টাইল

রসে টসটসে বেগুনি রঙের মিষ্টি ফল জাম খেতে কার না পছন্দ। গ্রীষ্মকালীন সুস্বাদু এই ফলটিতে রয়েছে ভিটামিন ও

2023-05-25T12:34:38+00:00
2023-05-25T12:34:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাম এর অসাধারণ কিছু পুষ্টি ও স্বাস্থ্যগুণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১২:৩৪ পিএম   (ভিজিট : ২৯৮)
X


রসে টসটসে বেগুনি রঙের মিষ্টি ফল জাম খেতে কার না পছন্দ।  গ্রীষ্মকালীন সুস্বাদু এই ফলটিতে রয়েছে ভিটামিন ও খনিজ পদার্থ-সমৃদ্ধ নানা ঔষধি বৈশিষ্ট্য। এটিতে ক্যালোরি খুব কম যা খুবই স্বাস্থ্যকর খাদ্যের মধ্যে একটি । এই ফলের  বীজ, পাতা এবং ছালের ঔষধি মূল্য রয়েছে এবং এটি বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসাগুলোতে ব্যবহার করা হয় এবং এর চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এবার চলুন জামের কিছু স্বাস্থ্য উপকারিতা দেখে নেয়া যাক।

১) ডায়াবেটিস প্রতিরোধে ও ডায়াবেটিস রোগীদের জন্য জাম খুবই উপকারী ফল। কারণ, এতে থাকা অ্যান্টি-ডায়াবেটিক প্রোপার্টিজ-এর কারণে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা যায়, যা  স্টার্চ ও চিনিকে নিয়ন্ত্রণ করে এবং শরীরে শক্তির যোগান দেয়।

২) জামে থাকা প্রচুর পরিমাণে পটাসিয়াম, ক্যালসিয়াম ও লৌহ  হাড়ের শক্তি বৃদ্ধির জন্য চমৎকারভাবে কাজ করে। তাই হাড় ক্ষয়ে যাওয়া রোগীদের এবং বয়স্ক মানুষদের খাবার তালিকায় এই সুস্বাদু ফলটি রাখা উচিত।

৩) জামের অ্যান্টি-ম্যালেরিয়াল, অ্যান্টি-ব্যাকটেরিয়া, অ্যান্টি-ইনফেক্টিভ এবং গ্যাস্ট্রো-এর মত অ্যান্টি উপাদান শরীর থেকে বিষাক্ত ইনফেকশন দূর করতে সাহায্য করে।

৪) জামে থাকা আয়রন অ্যানিমিয়া এবং জন্ডিসকে নিরাময় করে এবং বিভিন্ন ধরনের আয়রনঘটিত সমস্যাগুলোর জন্য যারা ভুগছেন তাদের জন্য জাম খুবই ভাল।

৫) একটি গবেষণা অনুযায়ী জামের নির্যাসে প্রোটেক্টিভ বৈশিষ্ট্য আছে, যা প্রমাণ করে যে জামের নির্যাস ক্যান্সার হওয়া থেকে রক্ষা করে থাকে।

৬) জামে আছে অ্যালজিনিক এসিড বা অ্যালজিট্রিন , অ্যান্থোসিয়ানিন এবং অ্যান্থোসায়ানাডিনস -এর  মতো পুষ্টিসমূহ যা রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং এই যৌগগুলো শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্টস-সমৃদ্ধ যা অক্সিডেশন প্রতিরোধ করে এবং হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ভালো রাখতে  অসামান্য অবদান রাখে।

৭) জামে অ্যাস্ট্রিঞ্জেন্ট রয়েছে। ফলে ত্বকের নানা রোগের ক্ষেত্রে খুব উপকারি। যাঁদের ব্রন, ফুসকুরির সমস্যা রয়েছে, বা যাদের ত্বক খুব তৈলাক্ত, তাঁরা জাম খেলে খুব উপকার পাবেন।

৮) দাঁত এবং মাড়ির জন্যেও ভীষণ উপকারি জাম। জামের পাতায় অ্যান্টি ব্যাক্টেরিয়াল গুণ রয়েছে। এর পাতা শুকিয়ে তা টুথ পাউডারের মধ্যে দিয়ে ব্যবহার করতে পারেন। 

-বাবু/সাদরিনা




  বিষয়:   জাম  ফল 



Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy