মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আ.লীগ-বিএনপি-জাপা

বুলেটিন ডেস্ক

জাতীয়

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দের বৈঠক চলছে।বৃহস্পতিবার (২৫ মে)

2023-05-25T13:37:43+00:00
2023-05-25T14:41:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আ.লীগ-বিএনপি-জাপা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১:৩৭ পিএম  আপডেট: ২৫.০৫.২০২৩ ২:৪১ পিএম  (ভিজিট : ১৭৮)
X

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দের বৈঠক চলছে।

বৃহস্পতিবার (২৫ মে) রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছে।

সূত্র জানায়, মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এ বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, সুচিন্তা ফাউন্ডেশন চেয়ারম্যান মো. এ আরাফাত; বিএনপি নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ; জাতীয় পার্টি নেতাদের মধ্যে অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল উপস্থিত রয়েছেন।


বাবু/জেএম 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy