প্রধানমন্ত্রীকে ‘হুমকি’ হালকাভাবে নেওয়ার সুযোগ নেই: আউয়াল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল ব‌লে‌ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে একটি

2023-05-25T15:29:37+00:00
2023-05-25T15:29:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীকে ‘হুমকি’ হালকাভাবে নেওয়ার সুযোগ নেই: আউয়াল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৩:২৯ পিএম   (ভিজিট : ১৭৩)
X


ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল ব‌লে‌ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে দাঁড় করানোর সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন, তখন তাকে কবরে পাঠানোর বক্তব্যকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। দেশি-বিদেশি চক্রান্তকারীরা যে কোনও অশুভ ফলাফল আদায়ে তৎপর রয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তি‌নি এসব কথা বলেন।

বিএনপিনেতা চাঁদের বক্তব্য বিএনপির অবস্থানকে স্পষ্ট করেছে উল্লেখ করে এম এ আউয়াল বলেন, আজকে ৫ দিন অতিবাহিত হলেও বিএনপিনেতা চাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বিএনপি। উপরন্তু বিএনপি গণতন্ত্র গণতন্ত্র বলে উপচেপড়ে সবসময়। কিন্তু চাঁদের হুমকি গণতন্ত্রের কোন মাপকাঠিতে তোলা হয়েছে? আমার প্রশ্ন, চাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব কি খুনের রাজনীতিকে উৎসাহিত করছেন? আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি চক্রান্ত চলছে বলে মনে করেন এম এ আউয়াল।

বিবৃতিতে সাবেক এই সংসদ সদস্য বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক নীতি-আদর্শের বিরুদ্ধে গিয়ে এক জন জননেত্রীকে হুমকি দিয়ে বিএনপি কী বার্তা দিতে চায়? সরকারকে অবশ্যই এই ঘটনার নির্মোহ তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করতে হবে।

মুক্তিযুদ্ধের মহান বাংলাদেশে আর খুনের রাজনীতি চলবে না, উল্লেখ করে এম এ আউয়াল বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে, জাতীয় চার নেতাদের হত্যার মধ্য দিয়ে যে নৈরাজ্যময় রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিচিত করানো হয়েছিলো- সেই সুযোগ আর এখন নেই। জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। 

-বাবু/সাদরিনা




  বিষয়:   আউয়াল  সুযোগ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy