বিএনপি নেতা চাঁদ ৫ দিনের রিমান্ডে

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের পাঁচ দিনের রিমান্ড

2023-05-25T17:09:13+00:00
2023-05-25T17:19:52+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বিএনপি নেতা চাঁদ ৫ দিনের রিমান্ডে
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৫:০৯ পিএম  আপডেট: ২৫.০৫.২০২৩ ৫:১৯ পিএম  (ভিজিট : ১৩১)
X


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (২৫ মে) রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪ এ বিএনপি নেতা চাঁদকে তোলা হলে বিচারক মাহবুব আলম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেল পৌনে চারটায় তাকে আদালতে তোলা হয়।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে রাজশাহী নগরীর ভেড়িপাড়া মোড় এলাকা থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, শুক্রবার (১৯ মে) জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ। পরে রোববার (২১ মে) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ২২ সেকেন্ডের ভাইরাল সেই ভিডিওতে আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয়, আমার করব ইনশাআল্লাহ।’

-বাবু/এ.এস





  বিষয়:   রিমান্ড 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy