ডিএনসিসির আমিনবাজার ল্যান্ডফিল প্রকল্পে দায়িত্ব পেলেন ৬ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নকালে ছয় কর্মকর্তাকে নিজ

2023-05-26T22:47:16+00:00
2023-05-26T22:47:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিএনসিসির আমিনবাজার ল্যান্ডফিল প্রকল্পে দায়িত্ব পেলেন ৬ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ১০:৪৭ পিএম   (ভিজিট : ১৬৬)
X

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নকালে ছয় কর্মকর্তাকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছে ডিএনসিসি।

শুক্রবার (২৬ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এ দায়িত্ব বণ্টন করে একটি অফিস আদেশ জারি করেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান।

তিনি জানান, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নকালে ডিএনসিসির ছয় কর্মকর্তাকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

জানা গেছে, নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে খন্দকার এনামুল কবীরকে আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ শীর্ষক প্রকল্প সহকারী প্রকৌশলী (পুর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে ফরিদুল ইসলামকে উপ-সহকারী প্রকৌশলী (পুর) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে, বিদ্যুৎ হোসেনকে উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক), রিয়াজ উদ্দিনকে উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), রুবেল হোসেনকে উপ-সহকারী প্রকৌশলী (পুর) এবং আব্দুল ওয়াদুদ চৌধুরীকে নির্বাহী প্রকৌশলীর (ডিসপোজাল) দপ্তরের অফিস ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে।

বাবু/মম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy