সৌদিতে পৌঁছেছেন ২৯ হাজার ৫৯৫ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি বছর এ পর্যন্ত (২৯ মে রাত ২টা) ২৯ হাজার ৫৯৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে

2023-05-29T09:58:11+00:00
2023-05-29T09:58:11+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সৌদিতে পৌঁছেছেন ২৯ হাজার ৫৯৫ হজযাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ মে, ২০২৩, ৯:৫৮ এএম   (ভিজিট : ১২৩)
X

চলতি বছর এ পর্যন্ত (২৯ মে রাত ২টা) ২৯ হাজার ৫৯৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ২৫ হাজার ৩১ জন।   


হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।  


সরকারের সর্বশেষ হজ বুলেটিনে বলা হয়েছে, ২৮ মে রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।  


সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩ টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে। শেষ হজ ফ্লাইট ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট। 


বাবু/জেএম






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy