জাপান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হাউজ অব রিপ্রেজেন্টেটিভস অব জাপানের স্পিকারের আমন্ত্রণে জাপান সফর শেষে সোমবার

2023-05-29T17:17:28+00:00
2023-05-29T17:17:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জাপান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ মে, ২০২৩, ৫:১৭ পিএম   (ভিজিট : ১৩৫)
X


জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হাউজ অব রিপ্রেজেন্টেটিভস অব জাপানের স্পিকারের আমন্ত্রণে জাপান সফর শেষে সোমবার (২৯ মে) দেশে ফিরেছেন।

সফরকালে জাপানের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার হিরোইউকি হসোদা ও হাউজ অব কাউন্সিলর্সের প্রেসিডেন্ট হিদেহিসা ওতসুজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিরীন শারমিন।

স্পিকারের সঙ্গে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট আসো তারো সৌজন্য সাক্ষাৎ করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী জাপান সফরকালে জাপানের ন্যাশনাল মিউজিয়াম ফর ইমার্জিং সায়েন্স অ্যান্ড ইনোভেশন, ওসাকা একুরিয়াম কাইয়ুকান ও ওসাকা ক্যাসেল পরিদর্শন করেন। তিনি হাউজ অব রিপ্রেজেন্টেটিভস অব জাপানের স্পিকার হিরোইউকি হসোদা এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেন।

এছাড়া স্পিকারের সফরসঙ্গী হিসেবে জাপান সফর শেষে আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এমপি, খাদিজাতুল আনোয়ার এমপি ও কানিজ ফাতেমা আহমেদও দেশে এসেছেন।

-বাবু/এ.এস





  বিষয়:   স্পিকার 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy