‘প্রতিদিন ঘুম থেকে উঠে সড়ক দুর্ঘটনার খবর পাই’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বলেছেন, নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে

2023-05-29T22:56:20+00:00
2023-05-29T22:56:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘প্রতিদিন ঘুম থেকে উঠে সড়ক দুর্ঘটনার খবর পাই’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ মে, ২০২৩, ১০:৫৬ পিএম   (ভিজিট : ১২৬)
X

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বলেছেন, নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা বর্তমান সময়ে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা সড়ক দুর্ঘটনার খবর পাই। অনেক সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য সচেতনতার কোনও বিকল্প নেই। সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

সোমবার (২৯ মে) ডিএমপির উদ্যোগে রাজধানীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডিএমপির সদর দপ্তরে ডিএমপি ট্রেনিং অ্যাকাডেমি আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মো. মুনিবুর রহমান।

অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার বলেন, রাজধানীতে প্রতিদিনই বাড়ছে গাড়ির সংখ্যা। এজন্য প্রয়োজন সুষ্ঠু সড়ক ব্যবস্থাপনা। গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্স আছে কি না, তিনি ঠিকমতো গাড়ি চালাচ্ছেন কি না, গাড়ির গতিসীমা সঠিক আছে কি না, অযথা অভারটেকিং করছে কি না বিষয়গুলো সঠিকভাবে মনিটরিং করা প্রয়োজন। পথচারীদের মধ্যে ফুটপাত ও ফুটওভার ব্রিজ ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে আমাদের এই দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলার কোনও বিকল্প নেই।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মো. মুনিবুর রহমান বলেন, দুর্ঘটনা প্রতিরোধে ট্র্যাফিক আইন ও সড়কের বিভিন্ন চিহ্ন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ট্র্যাফিক আইন ও বিধি না মানার কারণে সড়কে ধরনের ধরনের দুর্ঘটনা ঘটছে। রাজধানীর সড়কের একটি বড় সমস্যা হলো যানজট। এর ফলে একটি গাড়ি ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকে। ফলে যখনই গাড়িটি একটু ফাঁকা সড়ক পায় তখনই অতি দ্রুত বেগে যাওয়ার চেষ্টা করে। এই দ্রুত গতির ফলেই ঘটছে দুর্ঘটনা।

কর্মশালার মুখ্য আলোচক পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন সাইনের কোনটির কী অর্থ, কেন সড়ক দুর্ঘটনা ঘটছে, কেন রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে ও এর থেকে প্রতিকারের বিষয় দীর্ঘ নিবন্ধে তুলে ধরেন।

কর্মশালায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নিরাপদ সড়ক চাই-এর প্রতিনিধি, বিআরটিএর প্রতিনিধি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিনিধি, প্রকৌশলী ও পরিবহন নেতারা উপস্থিত ছিলেন।


বাবু/মম






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy