জাতীয় গ্রিডে যুক্ত হলো দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে অবস্থিত দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২ দশমিক

2023-05-30T19:12:48+00:00
2023-05-30T19:12:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জাতীয় গ্রিডে যুক্ত হলো দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৭:১২ পিএম   (ভিজিট : ২৩৮)
X

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে অবস্থিত দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২ দশমিক ৩০ মেগাওয়াট। পাশাপাশি এ প্রকল্পে একই জলাশয় থেকে বিদ্যুৎ উৎপাদন এবং মাছচাষ করা যাবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানিয়েছেন। আজ মঙ্গলবার প্রতিমন্ত্রীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে প্রকল্পের সঙ্গে যুক্তদের সবাইকে অভিনন্দন জানান তিনি।

এতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে বাংলাদেশের সর্বপ্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ২ দশমিক ৩০ মেগাওয়াট। প্রকল্পের ফলে একই জলাশয় থেকে মিলবে মাছ ও বিদ্যুৎ।

প্রতিমন্ত্রী লেখেন, আগামী কয়েকমাস আমরা ওই জলাশয়ে মাছের বৃদ্ধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবো। পরিবেশগত ভারসাম্য অটুট থাকলে পরবর্তীসময়ে দেশের বিভিন্ন জলাধারে আমরা আরও বড় পরিসরে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেবো।




  বিষয়:   জাতীয়  গ্রিড  সৌরবিদ্যুৎ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy