সিনিয়র সচিব হলেন খাজা মিয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াকে সিনিয়র সচিব করেছে সরকার। বৃহস্পতিবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন

2023-06-01T16:32:16+00:00
2023-06-01T16:34:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিনিয়র সচিব হলেন খাজা মিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৪:৩২ পিএম  আপডেট: ০১.০৬.২০২৩ ৪:৩৪ পিএম  (ভিজিট : ২৫১)
X


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াকে সিনিয়র সচিব করেছে সরকার। বৃহস্পতিবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

খাজা মিয়া ২০২১ সালের ২ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে ১০ম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্টেট এবং বালাগঞ্জ ও বিশ্বনাথ থানায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালে ১০ম বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন খাজা মিয়া। তিনি স্থানীয় সরকার বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সাল থেকে সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে ৪ বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে যোগ দেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ডিউক ইউনিভার্সিটি থেকে স্ট্র্যানদিনিং অব বিসিএস অ্যাডমিন ক্যাডার অফিসার্স বিষয়ক কোর্স করেছেন।

















খাজা মিয়া ২০১৯ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হন। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

খাজা মিয়া নড়াইলের কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামে ১৯৬৫ সালে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি আমেরিকা, ইংল্যান্ড, চীন, জাপান, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার প্রায় ৩০টি দেশ সফর করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। তার স্ত্রী খালেদা আক্তার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

-বাবু/এ.এস





  বিষয়:   সচিব  খাজা মিয়া 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy