অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট চালু

বুলেটিন ডেস্ক

জাতীয়

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনে চালু হয়েছে ই-পাসপোর্ট। শনিবার (৩ জুন) রাজধানী ক্যানবেরায় ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার

2023-06-03T10:56:53+00:00
2023-06-03T10:56:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট চালু
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ১০:৫৬ এএম   (ভিজিট : ১৪৮)
X


অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনে চালু হয়েছে ই-পাসপোর্ট। শনিবার (৩ জুন) রাজধানী ক্যানবেরায় ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার।

এম আল্লামা সিদ্দিকী বলেন, বাংলাদেশের সব উন্নয়ন ও ভালো কাজে বঙ্গবন্ধুর হাতের ছাপ আছে। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ই-পাসপোর্টে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতার পাশাপাশি বহির্বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের মান ও মর্যাদা বাড়বে।

বাংলাদেশের পাসপোর্ট পৃথিবীর প্রথম সারির পাসপোর্টের মানে উন্নীত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন এম আল্লামা সিদ্দিকী। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার বলেন, এ উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ, নিরাপদ করা হয়েছে।

এর আগে আরও ২৩টি মিশনে ই-পাসপোর্ট চালু হয়েছে এবং ২৩টি মিশনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবু তাহের মল্লিক বলেন, বাংলাদেশের উন্নয়নে আমরা উদ্বেলিত হই। ই-পাসপোর্ট বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের বহিঃপ্রকাশ। তিনি সব ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন কামনা করেন। অনুষ্ঠানে ই-পাসপোর্ট চালু উপলক্ষে সফররত বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থার কর্মকর্তা, হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

এতদিন হাইকমিশনে মেশিন রিডএবল পাসপোর্ট চালু ছিল। ই-পাসপোর্ট আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য এখন থেকে বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

-বাবু/ সাদরিনা

 




  বিষয়:   পাসপোর্ট  অতিথি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy