প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ১১:৫২ এএম আপডেট: ০৩.০৬.২০২৩ ১১:৫৪ এএম (ভিজিট : ২১৭)

X
সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
জানাজা শেষে ডা. আফছারুল আমিনের মরদেহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের সামরিক সচিবদ্বয় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ চীফ হুইপ ও হুইপবৃন্দ শ্রদ্ধা জানান।
এরপর আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বরেণ্য রাজনীতিক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার আফছারুল আমিনের প্রতি শ্রদ্ধা জানান।
এসময় জাতীয় ও দলীয় পতাকা দিয়ে মরহুমের দেহ ঢেকে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আরো শ্রদ্ধা জানায় আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদসহ নানা সংগঠন।
-বাবু/এ.এস