এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি

বুলেটিন ডেস্ক

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা শনিবার আঙ্কারার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুরস্কের নব নির্বাচিত প্রেসিডেন্ট

2023-06-04T07:56:57+00:00
2023-06-04T07:56:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জুন, ২০২৩, ৭:৫৬ এএম   (ভিজিট : ১৫৫)
X

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা শনিবার আঙ্কারার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুরস্কের নব নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেন।


রাষ্ট্রপতির সাথে সফরে থাকা তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বিশ্বের ৭৭টি দেশের নেতৃবৃন্দ শনিবার এই শপথ অনুষ্ঠানে অংশ নেন।


এছাড়াও অনুষ্ঠানে ন্যাটো এবং ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


তুর্কি নেতা এরদোয়ান টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। পরে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে প্রেসিডেন্ট প্যালেসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। শপথ গ্রহণের পরপরই প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্ক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন করেন।


রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিন গত বৃহস্পতিবার রাতে ছয় দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন। তুরস্ক সফরকালে রাষ্ট্রপতি আঙ্কারায় শেরাটন আঙ্কারা হোটেলে অবস্থান করছেন। আগামী ৬ জুন সন্ধ্যায় একটি ভিভিআইপি বিমানে (ফ্লাইট নং বিজি ২০৮) দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপ্রধানের।


বাবু/জেএম






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy