সৌদিতে পৌঁছেছে ৫০০১৪ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি বছর এ পর্যন্ত (৪ জুন রাত ২টা) ৫০ হাজার ১৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে

2023-06-04T09:41:33+00:00
2023-06-04T09:41:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সৌদিতে পৌঁছেছে ৫০০১৪ হজযাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জুন, ২০২৩, ৯:৪১ এএম   (ভিজিট : ১৪৭)
X

চলতি বছর এ পর্যন্ত (৪ জুন রাত ২টা) ৫০ হাজার ১৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৮৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪০ হাজার ৯২৫ জন। এ পর্যন্ত ৭৮ হাজার ৩২১ জন হজযাত্রীর ভিসা হয়েছে।

রোববার (৪ জুন) হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

সরকারের সর্বশেষ হজ বুলেটিনে বলা হয়েছে, ৩ জুন রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে কাউন্সিলর (হজ) জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্যরা, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ৪ জন হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে তিন জন পুরুষ ও একজন নারী। সবশেষ ৩ জুন আলী হোসেন (৬৭) নামে এক ব্যক্তি মক্কাতে মারা যান।

বাবু/জেএম




  বিষয়:   হজ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy