বিএনপির সঙ্গে বৈঠকে জাপানের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি।রোববার (৪ জুন) সকাল ১০টার পর বিএনপি চেয়ারপারসন কার্যালয়

2023-06-04T11:51:59+00:00
2023-06-04T11:51:59+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বিএনপির সঙ্গে বৈঠকে জাপানের রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জুন, ২০২৩, ১১:৫১ এএম   (ভিজিট : ১৫৬)
X


বিএনপির সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি।

রোববার (৪ জুন) সকাল ১০টার পর বিএনপি চেয়ারপারসন কার্যালয় গুলশানে এ বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব বৈঠকে উপস্থিত রয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ।

এ ছাড়া জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে রয়েছেন জাপান দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব মিস ইগাই।

-বাবু/ সাদরিনা





  বিষয়:   বৈঠক  রাষ্ট্রদূত 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy