ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা বঙ্গোপসাগরে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এমন পরিস্থিতির মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা

2023-06-04T12:09:41+00:00
2023-06-04T12:09:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা বঙ্গোপসাগরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জুন, ২০২৩, ১২:০৯ পিএম   (ভিজিট : ৩৩৪)
X


সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এমন পরিস্থিতির মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

শনিবার (৩ জুন) বিভিন্ন গাণিতিক মডেল, আবহাওয়ার অবস্থা ও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ও ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে এখনই ঘূর্ণিঝড় নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিতে নারাজ তারা।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলছে, আগামী ৫ জুন সাগরে ঘূর্ণাবর্ত তৈরির শঙ্কা রয়েছে। যা পরবর্তীতে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

অন্যদিকে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, সাগরের সি সার্ফেস তাপমাত্রা ২৬ দশমিক ৫ এর ওপরে থাকা ঘূর্ণিঝড়ের জন্য উপযুক্ত পরিবেশ। যা বর্তমানে ২৭ থেকে ২৮ ডিগ্রিতে রয়েছে। এর ফলে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আগামী ৭ থেকে ৮ জুন নিম্নচাপ তৈরি হলে বিস্তারিত জানা যাবে।

-বাবু/ সাদরিনা





  বিষয়:   ঘূর্ণিঝড়  আবহাওয়া 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy