বিভাগীয় শান্তি সমাবেশ ঘোষণা করেছে যুবলীগ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিভাগীয় শান্তি সমাবেশ

2023-06-04T15:53:10+00:00
2023-06-04T15:53:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিভাগীয় শান্তি সমাবেশ ঘোষণা করেছে যুবলীগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জুন, ২০২৩, ৩:৫৩ পিএম   (ভিজিট : ২৯২)
X


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিভাগীয় শান্তি সমাবেশ ঘোষণা করেছে যুবলীগ।

রোববার (৪ জুন) দুপুরে আওয়ামী যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

কর্মসূচি নিম্নরূপ :
আগামী ৮ ও ৯ জুন চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায় ১০ থেকে ১২ জুন চট্টগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা। আগামী ১০ থেকে ১২ জুন চট্টগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ।

আগামী ১৫ ও ১৬ জুন রাজশাহী বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায় ১৭ জুন রাজশাহী বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা। আগামী ১৭ জুন রাজশাহী বিভাগীয় শান্তি সমাবেশ।

আগামী ৫ ও ৬ জুলাই খুলনা বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায় ৭ জুলাই খুলনা বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা। আগামী ৭ জুলাই খুলনা বিভাগীয় শান্তি সমাবেশ।

আগামী ১৩ ও ১৪ জুলাই বরিশাল বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায় ১৫ জুলাই বরিশাল বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা। আগামী ১৫ জুলাই বরিশাল বিভাগীয় শান্তি সমাবেশ।

আগামী ২০ ও ২১ জুলাই সিলেট বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায় ২২ জুলাই সিলেট বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা। আগামী ২২ জুলাই সিলেট বিভাগীয় শান্তি সমাবেশ।

আগামী ২৭ ও ২৮ জুলাই ঢাকা বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায় ২৯ জুলাই ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা। আগামী ২৯ জুলাই ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ।

-বাবু/এ.এস





  বিষয়:   যুবলীগ  সমাবেশ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy