ডিএমপি কার্যালয়ে প্রবেশ করলো জামায়াতের ১০ সদস্যের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আগামী ১০ জুন বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল কর্মসূচি পালনে সহযোগিতার আবেদন নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের

2023-06-06T16:21:32+00:00
2023-06-06T16:21:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিএমপি কার্যালয়ে প্রবেশ করলো জামায়াতের ১০ সদস্যের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৪:২১ পিএম   (ভিজিট : ২৭৮)
X


আগামী ১০ জুন বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল কর্মসূচি পালনে সহযোগিতার আবেদন নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে প্রবেশ করেছে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (৬ জুন) বিকাল ৪টায় এডভোকেট সাইফুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলটি ডিএমপি কার্যালয়ে প্রবেশ করে। সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলটি প্রেসব্রিফিং করবে বলেও জানানো হয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে সোমবার (৫ জুন) সমাবেশ ও মিছিলে সহযোগিতা চেয়ে জামায়াতের পক্ষ থেকে আবেদন করা হয়েছিলো। অনেক নাটকীয়তার পর কর্মদিবসের (ওয়ার্কিং ডে) কথা বলে ডিএমপি কমিশনার আবেদনটি নাকচ করে দেন।

এরই ধারাবাহিকতায় একই দাবীতে আগামী ১০ জুন, শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা।

-বাবু/এ.এস





  বিষয়:   জামায়াত  সদস্য 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy