তাপ প্রবাহের কারণে কাল মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয় বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তাপ প্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক

2023-06-07T16:32:56+00:00
2023-06-07T16:32:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তাপ প্রবাহের কারণে কাল মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয় বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩, ৪:৩২ পিএম   (ভিজিট : ২১৫)
X


তাপ প্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বুধবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত এক চিঠি এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘তাপ প্রবাহের সতর্কবার্তা’ বিজ্ঞপ্তিতে আগামী ৫ থেকে ৬ দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। ওই তাপ প্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম ০৮ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
 
সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

-বাবু/এ.এস





  বিষয়:   তাপ প্রবাহ  বিদ্যালয়  বন্ধ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy