দেশে মজুত আছে ১৬.২৭ লাখ টন খাদ্যশস্য

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে বর্তমানে ১৬ দশমিক ২৭ লাখ টন খাদ্যশস্য মজুত আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ জুন)

2023-06-07T18:41:45+00:00
2023-06-07T18:41:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে মজুত আছে ১৬.২৭ লাখ টন খাদ্যশস্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩, ৬:৪১ পিএম   (ভিজিট : ১৭৯)
X

দেশে বর্তমানে ১৬ দশমিক ২৭ লাখ টন খাদ্যশস্য মজুত আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় এমপি কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। প্রধানমন্ত্রীর তথ্য অনুযায়ী, মজুত খাদ্যশস্যের মধ্যে চাল ১২ দশমিক ২৫ টন, গম ৩ দশমিক ৯৬ টন এবং ধান ৯ হাজার টন।

প্রধানমন্ত্রী জানান, খাদ্য মজুত বাড়াতে বর্তমান বোরো সংগ্রহ মৌসুমে ৪ লাখ টন ধান ও ১২ দশমিক ৫০ টন চালসহ চাল আকারে সর্বমোট ১৫ দশমিক ১০ লাখ টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে অভ্যন্তরীণ গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ লাখ টন নির্ধারণ করা হয়েছে।

অধিকতর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চলতি অর্থবছরে (২০২২-২৩) এখন পর্যন্ত (২৩ মে ২০২৩) ৬ দশমিক ৩৪ লাখ টন চাল ও ৬ দশমিক ৮০ টন গম আমদানি করা হয়েছে বলেও জানন সরকারপ্রধান।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy