সভা চলছে আ.লীগের মনোনয়ন বোর্ডের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা শুরু হয়েছে। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী

2023-06-09T20:55:40+00:00
2023-06-09T20:55:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সভা চলছে আ.লীগের মনোনয়ন বোর্ডের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৮:৫৫ পিএম   (ভিজিট : ১৭৯)
X

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা শুরু হয়েছে। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শুক্রবার (৯ জুন) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের এ যৌথসভা শুরু হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল (বৃহস্পতিবার) দলের এক বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।

উল্লেখ্য, সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে দলীয় এমপি প্রার্থী, নয়টি পৌরসভার মেয়র পদে এবং ৩৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy