ঢাকা-১৭: নৌকার মাঝি মোহাম্মদ এ আরাফাত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।আজ শুক্রবার সন্ধ্যায় গণভবনে

2023-06-09T22:18:05+00:00
2023-06-09T22:23:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা-১৭: নৌকার মাঝি মোহাম্মদ এ আরাফাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ১০:১৮ পিএম  আপডেট: ০৯.০৬.২০২৩ ১০:২৩ পিএম  (ভিজিট : ২৬৭)
X

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।


আজ শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই প্রার্থী চূড়ান্ত করা হয়।  


চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে নৌকা পেতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন কেন্দ্রীয়, স্থানীয় নেতা, অভিনেতা, ব্যবসায়ী ও সাবেক আমলাসহ মোট ২২ জন।  


মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এতে মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, লে. কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, রশিদুল আলম, রমেশ চন্দ্র সেন, মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন। এছাড়া দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানও ছিলেন।  


বৈঠকে ঢাকা-১৭ আসনের প্রার্থী চূড়ান্ত করা ছাড়াও ৯টি পৌরসভা, ৩৭টি ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়।


বাবু/জেএম 






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy