তারা অতীতে কথা দিয়ে কথা রাখেনি : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। আগে তত্ত্বাবধায়ক

2023-06-10T18:52:48+00:00
2023-06-10T18:52:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারা অতীতে কথা দিয়ে কথা রাখেনি : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, ৬:৫২ পিএম   (ভিজিট : ১৬২)
X

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। আগে তত্ত্বাবধায়ক সরকার পরে সংলাপ। দুইবার পাতানো নির্বাচন হয়েছে। তৃতীয়বারের মতো আর ফাঁদে পা দেবে না বিএনপি। অতীতে কথা দিয়ে তারা রাখেনি, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ সংসদে ১০ ভাগ আসনও পাবে না।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার (১০ জুন) দুপুরে এক স্মরণ সভায় এ কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি নেতা গৌতম চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট।

সংলাপ নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘গত বছরও ডেকেছে সংলাপের জন্য। ভেবেছিলাম ভালো কিছু একটা হবে। দুইবার প্রতারণার শিকার হয়েছি। তাদের কথা আর কেউ শুনবে না। 

সরকারের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘সরকার দুর্নীতি করছে আর উন্নয়নের কথা বলছে। তারা গণতন্ত্র হত্যা করেছে। আমরা বলেছি গণতন্ত্র ছাড়া উন্নয়ন হয় না। আজকে আন্তর্জাতিক ভাবেও সেটা বলা হচ্ছে। বিদেশি পত্রিকা লিখছে বাংলাদেশের অর্থনীতি আন্ডারগ্রাউন্ডে।’

মির্জা ফখরুল বলেন, ‘চলমান রাজনৈতিক সংকট নিরসনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে এখন সবচেয়ে প্রাসঙ্গিক। সরকার বিদ্যুৎ নিয়ে যে ঢাকঢোল পিটিয়েছে যে টাকা খরচ করেছে এখন সেটা কোথায়? তারা এখন নির্বাচনি ফান্ড তৈরির চেষ্টা করছে। এমনিতেই যেখানে বিমান চলতে পারে না সেখানে এয়ার বাস কেনা হচ্ছে। এর মাধ্যমে দুর্নীতি হবে। তারা নির্বাচনি ফান্ড তৈরি করবে।’

বাবু/জেএম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy