গরমে বন্ধ হওয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ, মানতে হবে যেসব নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রচণ্ড গরমের কারণে প্রাথমিকে ৪ দিন ও মাধ্যমিকে এক দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসায়

2023-06-11T11:49:24+00:00
2023-06-11T11:49:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গরমে বন্ধ হওয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ, মানতে হবে যেসব নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ জুন, ২০২৩, ১১:৪৯ এএম   (ভিজিট : ১৫৭)
X


প্রচণ্ড গরমের কারণে প্রাথমিকে ৪ দিন ও মাধ্যমিকে এক দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ রোববার থেকে খুলেছে। তবে, শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও কিছু নির্দেশনা মেনে চলতে হবে।

নির্দেশনাগুলো হলো-

১. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক সমাবেশ বন্ধ থাকবে।

২. শিক্ষার্থীদের রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে।

৩. শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থী প্রয়োজনে নিজের সঙ্গে পানি নিয়ে আসবে।

৪. শ্রেণিকক্ষে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে।

৫. শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা নষ্ট থাকলে জরুরি ভিত্তিতে তা মেরামত করতে হবে।

উল্লেখ্য, গরমের কারণে ৫ থেকে ৮ জুন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়। এরপর ৬ থেকে ৮ জুন পর্যন্ত ইবতেদায়ি মাদ্রাসায় পাঠদান বন্ধের ঘোষণা দেওয়া হয়। এবং গত বৃহস্পতিবার গরমের কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর মাদরাসার দাখিল, কারিগরি অধিদপ্তরের অধীনে টেকনিক্যাল স্কুল-কলেজ বন্ধ দেওয়া হয়।


-বাবু/ সাদরিনা 




  বিষয়:   গরম  নির্দেশনা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy