যেসব এলাকায় আজ ব্যাংক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

নির্বাচন উপলক্ষে সোমবার (১২ জুন) বেশ কয়েকটি এলাকায় সব ব্যাংক বন্ধ রয়েছে।খুলনা ও বরিশাল সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ জেলার

2023-06-12T11:40:42+00:00
2023-06-12T11:42:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যেসব এলাকায় আজ ব্যাংক বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ জুন, ২০২৩, ১১:৪০ এএম  আপডেট: ১২.০৬.২০২৩ ১১:৪২ এএম  (ভিজিট : ২৬১)
X


নির্বাচন উপলক্ষে সোমবার (১২ জুন) বেশ কয়েকটি এলাকায় সব ব্যাংক বন্ধ রয়েছে।

খুলনা ও বরিশাল সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভা ও কক্সবাজার জেলার কক্সবাজার পৌরসভা এবং ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় ব‌্যাংক বন্ধ রয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরিভিশন বিভাগ থেকে আগেই এ সংক্রন্ত এক সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী খুলনা ও বরিশাল সিটি করপোরেশন এবং ২টি পৌরসভার (নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভা ও কক্সবাজার জেলার কক্সবাজার পৌরসভার) এবং ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে ১২ জুন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই তফসিল অনুযায়ী আজ ১২ জুন ওই দুই সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

-বাবু/ এ.এস





  বিষয়:   ব্যাংক  বন্ধ 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy