বেনাপোল দিয়ে মুখ্যমন্ত্রী মমতার জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক হাজার ২০০ কেজি হাঁড়িভাঙ্গা আম উপহার পাঠিয়েছেন।সোমবার

2023-06-12T16:33:22+00:00
2023-06-12T16:33:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বেনাপোল দিয়ে মুখ্যমন্ত্রী মমতার জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ জুন, ২০২৩, ৪:৩৩ পিএম   (ভিজিট : ১৮৬)
X


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক হাজার ২০০ কেজি হাঁড়িভাঙ্গা আম উপহার পাঠিয়েছেন।

সোমবার (১২ জুন) দুপুরে বেনাপোল পেট্রাপোল বন্দরের নোম্যান্সল্যান্ডে খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়।

এ উপহার দুই দেশের বন্ধুত্ব আরও জোরদার করবে বলে মনে করেন দুই দেশের প্রতিনিধিরা।

এদিকে আম বোঝাই ট্রাকটি বেনাপোল বন্দর থেকে গ্রহণ করেন কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (অ্যাকাউন্ট) কাউসার সারোয়ার। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে আমের চালানটি হস্তান্তর করা হবে।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ, বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক সুব্রত কুমার চক্রবর্তী, ভারতের পেট্রাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষের অ্যাসিস্টেন্ট কমিশনার গিরিধারি সারেঙ্গি।

-বাবু/ এ.এস





  বিষয়:   প্রধানমন্ত্রী  মুখ্যমন্ত্রী মমতা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy