ঈদে নতুন নোট বি‌নিময় শুরু ১৮ জুন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১৮ জুন থেকে নতুন নোট

2023-06-12T17:51:37+00:00
2023-06-12T17:51:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈদে নতুন নোট বি‌নিময় শুরু ১৮ জুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ জুন, ২০২৩, ৫:৫১ পিএম   (ভিজিট : ১৯১)
X


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১৮ জুন থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। ২৫ জুন পর্যন্ত নতুন নোট বি‌নিময় করা যাবে।
 
সোমবার (১২ জুন) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা থেকে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

তফসিলি ব্যাংকের ৮০টি শাখা থেকে এ টাকা নিতে পারবেন গ্রাহক।

-বাবু/ এ.এস





  বিষয়:   নতুন  নোট 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy