বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্বের দূষিত শহরের তালিকায় জনবহুল ঢাকার অবস্থান শীর্ষে। আজ মঙ্গলবার (১৩ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার কোয়ালিটি

2023-06-13T10:40:31+00:00
2023-06-13T10:40:31+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ১০:৪০ এএম   (ভিজিট : ১১৭)
X


বিশ্বের দূষিত শহরের তালিকায় জনবহুল ঢাকার অবস্থান শীর্ষে। আজ মঙ্গলবার (১৩ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৭ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’।

অপরদিকে, ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর ও করাচি যথাক্রমে ১৬২, ১৫৮ ও ১৩৯ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

একিউআই ৫০ থেকে ১০০ এর মধ্যে স্কোর থাকলে তাকে মধ্যম বা গ্রহণযোগ্য পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। আর শূন্য থেকে ৫০ এর মধ্যে একিউআই ভালো হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

দীর্ঘদিন বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

-বাবু/ সাদরিনা 




  বিষয়:   ঢাকা  শহর 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy